নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া অফিস, নীলফামারীর বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৫-২০২৬ এর আওতায় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতার সভাপতিত্ব করেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোত বিকাশ চন্দ্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম।
নীলফামারী সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী এ সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এখান থেকে নির্বাচিত প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে জুনিয়র প্রতিযোগিতায় অংশ নেবেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাসব্যাপী এ ক্রীড়া ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। তিনি সাঁতার প্রতিযোগিতার কল্যাণমূলক দিক তুলে ধরে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।
এনএএন টিভি / ওমর ফারুক

One Reply to “নীলফামারীতে তারুণ্যের উৎসব উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা”
Comments are closed.