যেভাবে ডুবল দেশের প্রথম ‘ডিজিটাল দ্বীপ’

২০১৭ সালে মহেশখালীকে দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড হিসেবে গড়ে তোলা হয়। কিন্তু মাত্র আড়াই বছরের মধ্যে তদারকির অভাবে প্রকল্পটি ভেঙে পড়ে। নষ্ট হয়ে গেছে কম্পিউটার, প্রজেক্টরসহ যন্ত্রপাতি। চুরি হয়েছে ১৯ কিলোমিটার অপটিক্যাল ফাইবার। এখন শিক্ষা, স্বাস্থ্য ও অনলাইন ব্যবসা সবই বন্ধ। এ নিয়ে স্থানীয়রা হতাশ।