সংসারে নতুন অতিথি, চতুর্থবারের মতো কন্যাসন্তানের বাবা হলেন নেইমার

সংসারে নতুন অতিথি আসছে, এ খবরটা গত বছর জানুয়ারিতেই দিয়েছিলেন নেইমার-ব্রুনা বিয়ানকার্দি জুটি। এর পর থেকে অপেক্ষার প্রহর গুনছিলেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারের ভক্ত-অনুসারীরা।

সেই অপেক্ষা শেষ হয়েছে গতকাল শনিবার (৫ জুলাই)। সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম নিয়েছে নেইমারের চতুর্থ সন্তান। কন্যাসন্তানের নাম রাখা হয়েছে মেল ।

ইনফ্লুয়েন্সার, স্টাইল আইকন ব্রুনা বিয়ানকার্দির গর্ভে নেইমারের প্রথম কন্যা মাভি জন্ম নেয় ২০২৩ সালে।

তবে মাভি ছিল নেইমারের দ্বিতীয় সন্তান। নেইমারের প্রথম প্রেমিকা কারোলিনা দান্তাসের গর্ভে তাঁর প্রথম সন্তান, পুত্র দাভি লুকার জন্ম হয় ২০১১ সালে। সেই প্রেম পরে আর টেকেনি। তবে ছেলে দাভি এখনো নেইমারের সঙ্গেই থাকে।

মাঝে ব্রুনার সঙ্গে সাময়িক বিচ্ছেদের সময় ২০২৪ সালে ব্রাজিলিয়ান মডেল-ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির কোলেও এসেছে নেইমারের আরেক কন্যা—হেলেনা। এরপর সর্বশেষ সন্তান মেল।

সন্তান জন্মের সময় পাশে থাকতে আপাতত নেইমার তাঁর ক্লাব সান্তোসের কাছ থেকে ছুটি নিয়েছেন। ওদিকে ছোট্ট মেলের জন্মের খবরটা ইনস্টাগ্রামে দিয়েছেন মা ব্রুনা। তিনি লিখেছেন, ‘আমাদের মেল এসেছে! আমাদের জীবন এখন আরও মধুর হয়ে উঠেছে। স্বাগত, প্রিয় কন্যা! ঈশ্বররের আশীর্বাদ থাকুক তোমার জীবনে, সব খারাপ থেকে তিনি তোমাকে রক্ষা করবেন। আমরা তোমার সঙ্গে নতুন এই অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমরা তোমাকে ভালোবাসি!’

খুব স্বাভাবিকভাবেই এই পোস্টের পর শুভেচ্ছা বন্যায় ভেসে যাচ্ছে নেইমারের পুরো পরিবার।
আপাতত সান্তোসের হয়ে খেলার ফাঁকে ফাঁকে নেইমারের সবচেয়ে বড় দায়িত্ব মেলের ডায়াপার বদলানো এবং ম্যাভিকে নতুন বোনের সঙ্গে খেলতে শেখানো!

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card