পাকিস্তানকে ৩৬৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে ডেভিড ওয়ার্নার (১৬৩) এবং মিচেল মার্শের (১২১) জোড়া সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৬৭ রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া।
ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ১৮তম ম্যাচে মুখোমুখি পাকিস্তান-অস্ট্রেলিয়া।
ভারতের বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান।
প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালাতে থাকেন অস্ট্রেলিয়ান দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ।
এই জুটিতে তারা ৩৩.৫ ওভারে ২৫৯ রান করেন। বিশ্বকাপের ইতিহাসে এটা রেকর্ড ষষ্ঠ সর্বোচ্চ রানের জুটি।
এর আগে ২০১৫ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল ও মারলন ম্যামুয়েলস জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় উইকেটে রেকর্ড সর্বোচ্চ ৩৭২ রানের জুটি গড়েন।
তবে বিশ্বকাপে উদ্বোধনীতে রেকর্ড ২৮২ রানের জুটি গড়েন শ্রীলংকান দুই তারকা ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান ও উপল থারাঙ্গা।
তারা ২০১১ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠ পাল্লেকেল্লেতে এই রেকর্ড গড়েন। তাদের সেই রেকর্ড আজও অক্ষত আছে।
শুক্রবার বেঙ্গালুরুতে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ উদ্বোধনীতে ২৫৯ রান করার পর অস্ট্রেলিয়া শিবিরে জোড়া আঘাত হানেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।
পরপর দুই বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার মিচেল মার্শ ও তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা গ্লেন ম্যাক্সওয়েল।
মিচেল মার্শ ১০৮ বলে ১০টি চার আর ৯টি ছক্কার সাহায্যে ১২১ রান করে ফেরেন। গোল্ডেন ডাক মারেন ম্যাক্সওয়েল।
চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৯ বলে মাত্র ৭ রানে ফেরেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ।
আরও পড়ুন :
- সরকারের কাছে শেষ অনুরোধ মির্জা ফখরুলের
- ‘বিএনপিই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে’
- র্যাব-১১, সিপিসি-৩ এর অভিযানে ৮৪ বৎসরের সাজাপ্রাপ্ত ১ আসামী গ্রেফতার
- সমাবেশের নামে সন্ত্রাস করলে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাবে
- “যাবজ্জীবন সাজাপ্রাপ্ত” পলাতক আসামী মোঃ কাজল গ্রেফতার
- ডেমরায় ডিবি পরিচয়ে সাড়ে ৩৬ লাখ ডাকাতির ঘটনায় গ্রেফতার ২
- “যাবজ্জীবন সাজাপ্রাপ্ত” পলাতক আসামী মোঃ কাজল গ্রেফতার
- ছাত্রকে বলাৎকারের পর কাউকে না বলতে কোরআন ছুঁয়ে শপথ করান শিক্ষক
- ‘এ্যানিকে নির্যাতন করা হয় নি, আদালতকে আকৃষ্ট করতে মিথ্যা বলেছেন তিনি’
- বায়ু দূষণে আজও শীর্ষে ঢাকা

Comments are closed.