প্যারিস অলিম্পিকে এসে কোভিড আক্রান্ত অনেক খেলোয়াড়

প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে প্যারিস অলিম্পিকের মাঠে। এ পর্যন্ত অংশ নেয়া ৪০ জনের বেশি খেলোয়াড় কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও।

৮৪টি দেশের তথ্য অনুসন্ধান করে ডব্লিউএইচও জানিয়েছে, গত কয়েক সপ্তাহে কোভিড-১৯ আক্রান্তের হার বেড়েছে। কোভিডের এই প্রাদুর্ভাব ঠেকাতে দেশগুলোকে কঠোর ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

কোভিড-১৯ পজিটিভ হয়েছে সাঁতারে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রূপা জয়ী ব্রিটেনের অ্যাডাম পিটির। অসুস্থতার কারণে অস্ট্রেলিয়ান সাঁতারু ল্যানি পলিস্টার নিজেকে সরিয়ে নিয়েছেন মেয়েদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার থেকে।

এ বিষয়ে কথা বলতে গিয়ে ডব্লিউএইচওর মহামারি ও অতিমারি প্রতিরোধ এবং প্রস্তুতি দপ্তরের পরিচালক মারিয়া ফন কেরখোভ বলেন, ‘এসআরএস-কোভ-২ ভাইরাসের বিস্তৃতি যা জানানো হচ্ছে, সে তুলনায় ২ থেকে ২০ গুণ বেড়েছে। ভাইরাস বিবর্তিত হচ্ছে এবং পাল্টাচ্ছে। এ কারণে আমরা সবাই ঝুঁকিতে। কারণ, আরও ভয়ংকর ভাইরাস আমাদের চিকিৎসাব্যবস্থায় ঢুকে পড়তে পারে।’

মারিয়া জানান, এবারের কোভিড আগেরবারের মতো নয়। আগের ভাইরাস যেমন শ্বাসতন্ত্রের সমস্যা তৈরি করেছে এবং শীতকালীন মাসগুলোতে বেড়েছে, এবারের কোভিড তেমন নয়।

ভাইরাসের ধরন নিয়ে তিনি বলেন, ‘মৌসুম যেটাই হোক, সাম্প্রতিক মাসগুলোয় অনেক দেশে কোভিড-১৯ ভাইরাসের উত্থান লক্ষ্য করা গেছে। এর মধ্যে অলিম্পিকও আছে, যেখানে অন্তত ৪০ জন খেলোয়াড় আক্রান্ত হয়েছেন।’

আরও পড়ুন : আলকারাজকে কাঁদিয়ে অলিম্পিকে প্রথম ‘স্বর্ণ’ জয় জোকোভিচের

মিশরকে হারিয়ে অলিম্পিকের ফাইনালে ফ্রান্স

প্যারিস অলিম্পিকে হত্যার হুমকি পেয়েছে ইসরায়েলি অ্যাথলেটরা

অলিম্পিকে এখন পর্যন্ত শীর্ষ পদকজয়ী দেশগুলো কারা?

অলিম্পিকে খেলার মতো বয়স আর নেই আমার –লিওনেল মেসি

এনএএন টিভি