শেষ মুহূর্তের গোলে প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ। মঙ্গলবার (১০ জুন) জাতীয় স্টেডিয়ামে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণ দেখা যায়। রোমাঞ্চকর প্রথম ৪৫ মিনিটে শমিত সোম সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের একইদিনে হেরেছে বাংলাদেশ ও ভারত। হংকংয়ের কাছে হেরে বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ‘সি’ গ্রুপে পয়েন্ট টেবিলের তলানিতে সুনীল ছেত্রীরা।
গতকাল মঙ্গলবার (১০ জুন) সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ ব্যবধানে ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। তবে এই হারের পরও ভারতের ওপরেই আছে হামজা-শমিতরা। ভারতের ভাগ্যটাও ভালো যায়নি। তারা ম্যাচের শেষ মুহূর্তে গোল খেয়ে হেরেছে হংকংয়ের কাছে।
একটি করে ড্র ও পরাজয়ে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট এখন সমান ১ করে। দুই দলের গোল পার্থক্যও সমান (-১)। কিন্তু জামালরা গোল বেশি করায় পয়েন্ট তালিকার তিনে রয়েছে, আর ভারত আছে চারে।
এদিকে, দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দুইয়ে রয়েছে হংকং। দু’দলই একটি ম্যাচে জয় ও একটিতে ড্র নিয়ে মাঠ ছেড়েছে।
বাংলাদেশের পরের ম্যাচ অনুষ্ঠিত হবে অক্টোবরে। কাবরেরার শিষ্যরা পাঁচদিনের ব্যবধানে দুইবার হংকংয়ের মুখোমুখি হবে। প্রথম ম্যাচ হবে নিজেদের মাঠে, পরেরটি হংকংয়ে।
