জানা যায়-পাকিস্তানের সাবেক অধিনায়ক ও নির্বাচক শহিদ আফ্রিদি চাননি বাবর অধিনায়ক থাকুক। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি এই দাবি করেছেন।
নাজাম শেঠি একটি ইউটিউব চ্যানেলে বলেছিলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার সময় একটি অন্তর্বর্তী নির্বাচন কমিটি করেছিলাম।
নির্বাচকরা বোর্ডে আসার আগে, তারা আমাদের বলেছিল যে কিছু পরিবর্তন করা দরকার এবং বাবরকেও অধিনায়ক হিসাবে প্রতিস্থাপন করা দরকার।’
এদিকে, নাজাম শেঠির এমন বিস্ফোরক মন্তব্যের পর আফ্রিদির সমালোচনায় মুখর পাকিস্তানের ভক্তরা।
তবে আফ্রিদির দাবি, নাজাম শেঠি তার কথা বলেননি।
পিসিবির চেয়ারম্যান শেঠি বোমা ফাঁটিয়ে বলেছিলেন, আমাদের অন্তবর্তীকালীন নির্বাচক (শহিদ আফ্রিদি) কমিটি দায়িত্ব নেওয়ার সময় বলেছিল,
কিছু পরিবর্তন আনতে হবে এবং বাবর আজমকে নেতৃত্ব থেকে সরাতে হবে। যদিও তারা দায়িত্ব নেওয়ার পরে বাবরকে সরানোর দরকার মনে করেনি।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে শেঠি লেখেন,
অনেক মাস ধরেই সংবাদমাধ্যম ও ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই সব সংস্করণে বাবরকে অধিনায়ক রাখা নিয়ে কথা বলছিল।
যেহেতু এটা চেয়ারম্যানের সিদ্ধান্ত, আমি শহীদ আফ্রিদি ও হারুন রশিদের নির্বাচক কমিটির কাছে মতামত জানতে চেয়েছিলাম।
এরপর সমালোচনা ঢাকতে আফ্রিদিই তার দায় এড়িয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট দিয়ে বলেন,
আমি পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির সঙ্গে কথা বলেছি। বাবর আজমের অধিনায়কত্বের বিষয়ে তিনি আমাকে ইঙ্গিত করে কিছু বলেননি।
সূত্র: ক্রিকেট পাকিস্তান

Comments are closed.