বায়ার্ন ছাড়ছেন এরিক ডায়ার

বায়ার্ন মিউনিখের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন এরিক ডায়ার। চলতি মৌসুম শেষে মিউনিখের ক্লাবটি ছেড়ে যাবেন এই ইংলিশ ডিফেন্ডার।

সেন্টার-ব্যাক ও ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে পারদর্শী ডায়ারের সঙ্গে চলতি মৌসুমে চুক্তির মেয়াদ শেষ হবে বায়ার্নের। এরপর নতুন চ্যালেঞ্জ নিতে তিনি ঠিকানা বদলের সিদ্ধান্ত নিয়েছেন বলে শুক্রবার নিশ্চিত করেছেন বায়ার্ন মিউনিখের ক্রীড়া পরিচালক ক্রিস্তফ ফয়েন্ড।

২০১৪ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগ দিয়েছিলেন ডায়ার। এক দশক পর, ২০২৪ সালের জানুয়ারিতে এক বছরের চুক্তিতে যোগ দেন বায়ার্ন মিউনিখে। চলতি মৌসুম শেষেই তার চুক্তির মেয়াদ শেষ হবে, এরপরই তিনি ক্লাব ছাড়বেন।

ফ্রিয়ান্ড জানান, আমরা ডায়ারের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা করেছি। তবে সে মিউনিখে আর থাকতে চায় না।

ডায়ারের প্রশংসা করে তিনি আরও বলেন, সে অসাধারণ একজন মানুষ এবং আমরা দারুণ সময় কাটিয়েছি। আশা করি, আমাদের সঙ্গে থেকেই সে ক্যারিয়ারের প্রথম শিরোপা উপভোগ করতে পারবে।

উল্লেখ্য, এর আগে ২০১৫ ও ২০২১ সালের কারাবাও কাপ ফাইনাল এবং ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে টটেনহ্যামের হয়ে রানার্স-আপ হয়েছিলেন ডায়ার। এবার বায়ার্নের জার্সিতে তিনি পেয়েও যেতে পারেন কাঙ্ক্ষিত ট্রফির স্বাদ।

এনএএন টিভি

Share this news as a Photo Card