বার্নলিকে ৬-০ গোলে উড়িয়ে সিটি’র জয়যাত্রা

বার্নলিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি।

শনিবার (১৮ মার্চ) এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বার্নলিকে ৬-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি

আর্লিং হলান্ডের হ্যাটট্রিকের পর এই ম্যাচে জোড়া গোল করেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজ। বাকি গোলটি করেন কোল পালমার।

এদিন ভিন্ন ফরমেশন নিয়ে শিষ্যদের নামিয়েছিলেন গার্দিওলা।

৩-২-৪-১ ফর্মেশনে এদিন হলান্ড ও আলভারেজ নামানোর জুয়াটা কাজেও লেগে যায়।

ম্যাচের ৩২ মিনিটে হলান্ডের গোলে শুরু হয় সিটির গোল উৎসব। ৩ মিনিট পর দ্বিতীয় ও ৫৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন হলান্ড।

এদিন হলান্ড থামলে বার্নলির ওপর রোলার কোস্টার চালানো শুরু করেন জুলিয়ান আলভারেজ।

আর্জেন্টাইন ফরোয়ার্ড ৬২ ও ৭৩ মিনিটে গোল দুটি করেন। তার দুই গোলের মাঝে একটি গোল করেন সিটির আরেক তরুণ তারকা কোল পালমার।

অন্যদিকে, পুরো ম্যাচে কোনো স্কোরের দেখা পায়নি বার্নলি। ফলে বড় হার নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়েছে।