দক্ষিণ আফ্রিকার মাটিতে চলমান যুব বিশ্বকাপের সুপার সিক্সে আজ মাঠে নামবে জুনিয়র টাইগাররা।
যেখানে তাদের প্রতিপক্ষ এশিয়ান প্রতিবেশী দেশ নেপাল। সুপার সিক্স থেকে বিশ্বকাপের সেমিফাইনালে যেতে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।
তাও আবার বড় ব্যবধানে জিততে হবে। সুপার সিক্সে ক্যারি পয়েন্ট আর রানরেটের জটিল হিসেবে আটকে আছে যুব টাইগাররা। এই পর্বে এরইমাঝে এক ম্যাচ করে জিতে নিয়েছে পাকিস্তান এবং ভারত। তাদের পয়েন্ট ৬।
নিজেদের দুই ম্যাচ জিতলে আগের পর্বের ক্যারি পয়েন্টসহ বাংলাদেশ পাবে ৬ পয়েন্ট। সেক্ষেত্রে সামনে আসবে রানরেটের হিসাব।
বাংলাদেশের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে জয় পেলে পাকিস্তান এবং বাংলাদেশের লড়াই হবে রানরেটের ভিত্তিতে। বাংলাদেশের মতোই ২ পয়েন্ট পাওয়া আরেকদল নিউজিল্যান্ড।
তারা এরইমাঝে হেরেছে ভারতের কাছে। তাই কিউই যুবাদের নিয়ে বাড়তি ভাবনা নেই বাংলাদেশের।
এদিকে এই মুহূর্তের বিবেচনায় পয়েন্ট টেবিলে বাংলাদেশ আছে তৃতীয় স্থানে।
বাংলাদেশের পয়েন্ট ২। ভারত এবং পাকিস্তানের ৬। দুইয়ে থাকা পাকিস্তানের নেট রানরেট ১.০৬৪।
তিনে থাকা বাংলাদেশের নেট রানরেট -০.৬৬৭। চারে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ২।
বাকি আছে ১ ম্যাচ। বিশ্বকাপে সেমিফাইনালের আশা শেষ তাদের জন্য।
তবে বাংলাদেশের স্বপ্ন এখন পর্যন্ত টিকে আছে। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ নেপালের বিপক্ষে বড় ব্যবধানের জয় দিয়ে রানরেটের ঋণাত্মক ব্যবধান কমিয়ে আনাটাই বাংলাদেশের লক্ষ্য।
তবে কেবলমাত্র এই ম্যাচেই নজর রাখলে হচ্ছে না রাব্বি-মারুফদের। পাকিস্তানের বিপক্ষেও দরকার বড় ব্যবধানের জয়।
আরও পড়ুন :
- ইজতেমার প্রথম পর্বে ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা।
- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ছাত্র সমাবেশ
- স্মার্ট এডুকেশনের প্রসারে বিডিআরইএনের সাথে কাজ করবে হুয়াওয়ে
- বাণিজ্য মেলায় পঁচা-বাঁশি খাবার দিচ্ছে; সরাইসহ খোলা খাবারের দোকান
- চাঁপাইনবাগঞ্জের বর্ষীয়ান সাংবাদিক ফয়সাল আজম অপু’র গ্লোবাল স্টার এওয়ার্ড লাভ
- কাজী নজরুল ইসলাম পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
- ব্যারিস্টার সুমনকে প্রধানমন্ত্রী, ‘তুমি তো ফেসবুকের এমপি হয়ে গেলা’

Comments are closed.