মরক্কোয় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য খুলে দেওয়া হলো রোনালদোর হোটেল

গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় আঘাত হেনেছে ভয়াবহ এক ভূমিকম্প। রিখটার স্কেলে ৭.২ মাত্রার

সেই ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। গুরুতর আহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে দেড় হাজার।

এই ভূমিকম্পে অসংখ্য দালানকোঠা ধসে উপদ্রুত এলাকাটি রীতিমতো ধ্বংসপুরীতে পরিণত হয়েছে। লোকজন তাই একটু নিরাপদ আশ্রয়ের জন্য হন্যে হয়ে ঘুরছে।

ভয়াবহ এই ভূমিকম্প ক্ষতিগ্রস্থদের সাহায্যে এগিয়ে এসেছেন বিশ্বব্যাপী নানা শ্রেণি–পেশার মানুষ।

একইভাবে বিপর্যস্ত মানুষদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছেন পুর্তাগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

মরক্কোয় রোনালদোর মালিকানাধীন হোটেলের দরজা খুলে দেয়া হয়েছে দুর্গতদের জন্য।

বিশ্বব্যাপী রোনালদোর পাঁচটি হোটেল রয়েছে। মরক্কোয় আল নাসরের তারকার মালিকানাধীন হোটেলটির নাম পেস্তানা সিআর সেভেন মারাক্কেশ।

যা মারাক্কেশ শহরে অবস্থিত। একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, বিলাসবহুল এই হোটেলটি এখন মরক্কোর ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

মারাক্কেশের এই শহরের এম অ্যাভিনিউ এলাকায় অবস্থিত রোনালদোর হোটেলটি। যেখানে সব মিলিয়ে কক্ষের সংখ্যা ১৭৪টি।

এই কক্ষগুলো এখন বাণিজ্যিক উদ্দেশে নয়, বরং ব্যবহার করা হচ্ছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে।

তবে এই দুর্যোগে ফুটবল বিশ্বের একমাত্র তারকা হিসেবে রোনালদো একাই এগিয়ে এসেছে এমনটিও নয়।

শনিবার (৯ সেপ্টেম্বর) মরক্কান জাতীয় দলের খেলোয়াড়রা আহতদের জন্য রক্তদান করেছেন।

মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন,

‘আমাদের দেশের মানুষ কঠিন সময় পার করছে। এটাই একে অন্যকে সাহায্য করার উপযুক্ত সময় যেন যতটা পারা যায় জীবন বাঁচানো সম্ভব হয়।

যারা জীবন হারিয়েছে তাদের জন্য আমার হৃদয় নিংড়ানো শোক।’

আরও পড়ুন :

এনএএন টিভি