৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় প্রথমে আছেন এই পেসার। এতে সর্বোচ্চ উইকেট শিকারির স্বীকৃতি পার্পল ক্যাপ দখলে নিয়েছেন তিনি। ইনিংস বিরতিতে টাইগার পেসারকে পার্পল ক্যাপ তুলে দেন জাদেজা।
তিনি বলেন, মুস্তাফিজ এই উইকেটে ভীষণ কার্যকর। ও খুবই ভালো কিছু স্লোয়ার ডেলিভারি করেছে। ও আজ অসাধারণ ছিল বলে আমি মনে করি।
গতকালের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছেন মুস্তাফিজরা। এদিন বাঁহাতি স্পিনে জাদেজাও নজর কাড়েন। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট পান তিনি।

Comments are closed.