শেষ বিকেলে তামিম-শান্তর উইকেট পতনে হতাশায় সমর্থকরা

তাইজুল মিরাজের ঘূর্ণি আর এবাদতের গতিতে ঢাকা টেস্টের প্রথম দিনে চালকের আসনে বসার স্বপ্ন দেখলেও শেষ বিকেলে

তামিম ইকবাল আর নাজমুল হাসান শান্তর উইকেট পতনে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে আয়ারল্যান্ডও

বাংলাদেশ-আয়ারল্যান্ড একমাত্র টেস্টের প্রথম দিন শেষে ১৮০ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাটিং করে ২১৪ রানে অলআউট হয় সফরকারী আয়ারল্যান্ড। বাংলাদেশ ১০ ওভারে ব্যাটিং করে তামিম-শান্তকে হারিয়ে তোলে ৩৪ রান।

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২১৪ রানে থেমেছে আইরিশরা। যেখানে একাই ৫ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম।

শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি আয়ারল্যান্ডের।

দলীয় ১১ রানের মাথায় ওপেনার মুরাই কামিন্স ফিরে যান। এরপর লাঞ্চ বিরতিতে যাওয়ার আগেই ৩ উইকেট হারায় আয়ারল্যান্ড।

এরপর আগে চতুর্থ উইকেটে ৭৪ রানের জুটি গড়েন ক্যাস্পায়ার এবং টেক্টর।

তবে ব্যক্তিগত ৫০ রান মেহেদী মিরাজের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান টেক্টর।

পরবর্তীতে ক্যাস্পায়ারকেও ফিরিয়ে দেন দেন তাইজুল ইসলাম। ৩৪ রানে থাকা অবস্থায় এই ব্যাটার লিগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন।

এরপর আবারো আইরিশ শিবিরে আঘাত হানেন তাইজুল।

পিটার মুরকে ১ রানে থাকা অবস্থায় প্যাভিলিয়নের পথ ধরান এই স্পিনার। ১২৪ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং ধসের কবলে পড়ে আইরিশরা।

এরপর ১৪৫ রানে ৬ উইকেট হারিয়ে চা পানের বিরতিতে গিয়েছিল আয়ারল্যান্ড।

কিন্তু চা পানের বিরতি থেকে ফিরে আইরিশরা আর ৬৯ রান যোগ করতেই হারিয়েছে বাকি ৪ উইকেট। কেননা তাইজুলের স্পিন বিষে ২১৪ রানেই অলআউট হয়েছে আইরিশরা।

দিনের শেষ বিকেলে খেলতে নেমেই শান্ত ফিরে যান ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে। ব্যক্তিগত স্কোর শূন্য হলেও তখন স্কোর বোর্ডে মাত্র ২ রান।

এরপর মুমিনুল আর তামিম ৩২ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ২১ রানে ফিরে যান।

অপরপ্রান্তে ১২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন মুমিনুল। সঙ্গে নামতে পারেন সাকিব আল হাসান।