হংকংয়ের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ

রিভার্স সুইপ খেলছেন লিটন। দারুণ ছন্দে আছেন।
রিভার্স সুইপ খেলছেন লিটন। দারুণ ছন্দে আছেন।এএফপি

সর্বশেষ ১২ ইনিংসে ফিফটি না পাওয়া তাওহিদ হৃদয়েরই চারে নামার সম্ভাবনা বেশি। কিছুটা ছন্দহীন হলেও সামর্থ্যের বিচারে টি-টোয়েন্টিতে হৃদয় দেশের অন্যতম সেরা। সে ক্ষেত্রে অলরাউন্ডার সাইফ হাসানের একাদশে থাকার সুযোগ কম।

শামীমের সামর্থ্যও বেশ ভালো। বোলিং করতে পারেন, ফিল্ডিংয়েও দুর্দান্ত। সাত নম্বরে খেলবেন অলরাউন্ডার মেহেদী হাসান। ব্যাটিং লাইনআপে এটা বাংলাদেশের দুর্বলতার জায়গা। কারণ, দ্রুত রান তোলার সামর্থ্যে মেহেদী ততটা কার্যকরী নন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট মাত্র ১০০.২৫, খেলেছেন ৪৩ ইনিংস।

লো স্কোরিং থ্রিলার জিতে সিপিএলে প্রথমবারের মতো প্লে অফে সাকিবের অ্যান্টিগা

বোলিংয়ে দুই স্পিনার আর তিন পেসার নিয়েই বাংলাদেশের খেলার সম্ভাবনা বেশি। মেহেদীর পাশাপাশি আরেক স্পিনার হিসেবে প্রথম পছন্দ হতে পারেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের কাছ থেকে ব্যাটিংটাও পাবে বাংলাদেশ। পেসার হিসেবে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পাশাপাশি খেলতে পারেন তানজিম হাসান। তানজিমের কাছ থেকেও ব্যাটিংও পাবে বাংলাদেশ। স্কোয়াডে আছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও।

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।
বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।শামসুল হক

তবে বোলার হিসেবে সাইফউদ্দিনের চেয়ে বেশি কার্যকরী তানজিম। দলেও তিনি এখন নিয়মিত মুখ। আর আবুধাবির উইকেটে বেশি রান হওয়ার সম্ভাবনাই বেশি। তানজিমের ব্যাটিং বাংলাদেশের কাজে লাগতে পারে। তাই আরেক পেসার শরীফুল ইসলামের চেয়েও একাদশে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে তানজিম।

এনএএন টিভি

Share this news as a Photo Card