আয়ারল্যান্ডের ভয় নেই টাগারদের নিয়ে

আয়ারল্যান্ডের সফরকারী দল গতকাল লম্বা সময় ধরেই অনুশীলনে ব্যস্ত ছিলেন। তারা অনুশীলনও করেছে বেশ সিরিয়াসভাবে।

পরে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন রস অ্যাডেইর।

আরও বলেন: যে লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছিলাম, তা বাস্তবায়িত হয়নি : ফখরুল

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ভরাডুবি হওয়া আয়ারল্যান্ডের স্কোয়াডে ছিলেন না তিনি।

বাঁহাতি এই ব্যাটার টি-টোয়েন্টি সিরিজে এসে ইতিবাচকভাবে দিলেন আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা; সঙ্গে তিনি জানালেন, বাংলাদেশকে নিয়ে ভয় নেই তাদের।

আরও বলেন: সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশন স্বাধীনতা দিবস পালন করেছে

রস অ্যাডেইর বলেন, বাংলাদেশ মাঝের ওভারগুলোতে খুব ভালো ব্যাটিং করেছে।

মুশফিক বা বাকিদের ভেতর দারুণ অভিজ্ঞতা ছিল। সে (মুশফিক) অসাধারণ ব্যাট করেছে।

আরও বলেন: নতুন স্মার্টফোন নিয়ে এসেছে চীনা প্রযুক্তি

ডিসিপ্লিন থাকা দরকার কিন্তু একই সঙ্গে আক্রমণাত্মকও, আমরা বাংলাদেশকে ভয় পাচ্ছি না। তাদের সঙ্গে সত্যিই ভালো খেলতে হবে।

আরও বলেন: ‘বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করা হবে’

কোন ধরনের ক্রিকেট খেলবেন এমন প্রশ্নে তিনি বলেন,

আমরা সেটাই করতে চাই, যেটাতে ভালো। মনে হচ্ছে, ব্যাট হাতে আক্রমণাত্মক হব, আর বোলিং ও ফিল্ডিংয়েও। আমরা যদি সেটা করতে পারি, আপনি জানেন না কী ঘটবে।

আরও বলেন: জন্মদিনে জ্যাকুলিনকে জেল থেকে চিঠি লিখলেন সুকেশ

টি-টোয়েন্টি ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বেশ সুখস্মৃতি আছে আয়ারল্যান্ডের। বিশ্বকাপে তারা হারিয়েছে ইংল্যান্ডকে।

এই ফরম্যাট এলে দলগুলোর মধ্যে ব্যবধানও কমে আসে। রস অ্যাডেইরের মুখেও ফরম্যাট বদলে যাওয়ার স্বস্তি।

Share this news as a Photo Card