স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারীরা পৃথিবীর বিভিন্ন দেশে যে যেখানে আছেন সেখানেই আমরা যোগাযোগ করছি এবং চেষ্টা করছি অচিরেই তাদের ফিরিয়ে নিয়ে আসা এবং ফাঁসির রায় কার্যকর করার জন্য।’
আজ রোববার সকাল ৮টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে যারা খুন করেছিলেন, তাদের আমরা বিচারের মধ্যে এনে শাস্তির ব্যবস্থা করেছি। কয়েকজন এখনো পালিয়ে বেড়াচ্ছে। তাদেরও ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’
তিনি বলেন, ‘মার্চের প্রত্যেকটা দিনই আমরা গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করে থাকি। স্বাধীনতা দিবস ও তার আগে ২৫ মার্চ।
২৫ মার্চ কালরাত গণহত্যা দিবস হিসেবে আমরা পালন করে আসছি।
পৃথিবীর যেখানে গণহত্যা হয়েছে এবং বাংলাদেশের এই গণহত্যা ছয় ঘণ্টার মধ্যে নিরীহ বাঙালিকে হত্যা করা হয়েছিল।’
তিনি বলেন, ‘সেদিন রাতেই ১২টা এক মিনিটে বঙ্গবন্ধুর সেই ঘোষণাটি আসলো যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তারপর থেকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করি।’
আরও পড়ুন:
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
- স্বাধীনতার লক্ষ্য অর্জনে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি
- বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
- মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ
- গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী
- গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস
- নতুন নিয়মে ঈদে ট্রেনের টিকিট কাটার নিয়ম
- মির্জা ফখরুল : জনগণকে চূড়ান্তভাবে ক্ষমতাহীন করা হয়েছে

Comments are closed.