আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে ৪র্থ নুর মোহাম্মদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগষ্ট রবিবার বিকেলে আলীগঞ্জ ক্লাব মাঠে আয়োজিত টুর্নামেন্টে ক্লাবের সাধারণ সম্পাদক হাজী নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়গঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি মুস্তাফিজুর রহমান দিপুু ভুইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরশেদ সারোয়ার সোহেল ১ম সহ- সভাপতি, বিকেএমইএ (অর্থ) মোহাম্মদ আবু জাফর, সহ- সভাপতি নারায়গঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, রিয়াদ মোঃ চৌধুরী, পরিচালক নারায়গঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, এ সময় আরো উপস্থিত ছিলেন আলীগঞ্জ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সামসুল হক সহ- মোঃ শামীম, মোঃ মোজাহার আলী, টুর্নামেন্ট কমিটির আহবায়ক আবদুল হান্নান, সদস্য রফিকুল ইসলাম শামীম, এ সময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় কেরানীগঞ্জ ফুটবল একাডেমি ২-১ গোলে আরামবাগ ফুটবল একাডেমির সাথে জয়ী লাভ করে।
পারভেজ শরীফ / এনএএন টিভি

One Reply to “আলীগঞ্জে নুর মোহাম্মদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন”
Comments are closed.