ইংল্যান্ডের কাউন্টিতে খেলবেন বাংলাদেশের আরাফাত

বাংলাদেশের কুমিল্লার ছেলে আরাফাত ২৬ বছর বয়সী এই ডানহাতি পেসার আরাফাত ভূঁইয়া দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের কাউন্টিতে খেলতে যাচ্ছেন। ইংলিশ কাউন্টি দল কেন্টের হয়ে খেলবেন । 

এর আগে, প্রথমবারের মতো বাংলাদেশের রবিন দাস এই সুযোগ পেয়েছিলেন; এরপর দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে কাউন্টিতে খেলতে যাচ্ছেন তিনি।

আরাফাতের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার পাঁচড়া গ্রামে। তবে তিনি বর্তমানে  যুক্তরাজ্যের নাগরিক হিসেবে রয়েছেন।

এই ডানহাতি পেসারকে দলে নেওয়ার বিষয়টি গতকাল বুধবার এক বিবৃতিতে কেন্ট ক্রিকেট নিশ্চিত করেছে। তারা সেখানে লিখেছে,

‘কেন্ট ক্রিকেট ২০২৩ মৌসুমের বাকি অংশের জন্য ডান-হাতি ফাস্ট-মিডিয়াম বোলার আরাফাত ভূঁইয়াকে সই করার ঘোষণা দিতে পেরে আনন্দিত।’

এর আগে, আরাফাত সবশেষ ছয় বছরে সারে, এসেক্স এবং ডার্বিশায়ারের দ্বিতীয় একাদশের হয়ে খেলেছেন।

এর পাশাপাশি ২০১৯ সালে এমসিসির তরুণ ক্রিকেটারদের দল এবং দক্ষিণ এশিয়ান ক্রিকেট একাডেমির হয়েও খেলেছেন।

আরাফাতের বয়সের সাথে মিল রেখে কেন্ট দল তাকে ২৬ নম্বর জার্সি উপহার দিয়েছে।

আজ বৃহস্পতিবার ওভালে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে সারের মুখোমুখি হবে কেন্ট।

সেই ম্যাচে আরাফাতকে মূল একাদশে দেখা যেতে পারে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে ৯ নম্বরে রয়েছে কেন্ট।

আরও পড়ুন :