গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
বুধবার (১৭ মে) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোমেনা খাতুন (২৫) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড গ্রামের উজ্জ্বল মিয়ার স্ত্রী। তিনি মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের কুরবান আলীর মেয়ে।
অপরদিকে, গ্রেফতার স্বামীর নাম উজ্জ্বল মিয়া (৩০)। তিনি শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেওয়া পশ্চিমখন্ড গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
অভিযুক্ত উজ্বল মিয়া জানান,
‘পারিবারিক একটু ঝগড়াঝাটির মধ্যে আমি আমার স্ত্রীকে একটি ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
এরপর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’
নিহতের ভাই ইসমাইল হোসেন বলেন,
‘আমার বোন জামাইয়ের বাড়ি থেকে ফোন করে জানানো হয়, আমার বোন অসুস্থ।
এরপর দ্রুত গিয়ে জানতে পারি আমার বোনকে লাথি মেরে হত্যা করেছে আমার বোনজামাই। হত্যার ঘটনায় আমি মামলা দায়ের করবো।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করে জানান,
‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকায় নিহতের স্বামীকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’
আরও পড়ুন :
- মেয়েদের পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে আটক ৪
- ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে আরও দুই দিন!
- সকালে থাকবে রোদ আর বিকালে হতে পারে বৃষ্টিপাত!
- নগর পরিবহনের সকল রুট চলতি বছরেই চালু হবে
- মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি নির্ধারণ!
- রাত আড়াইটার দিকে শাবিপ্রবিতে আগুন লাগে
- নারায়ণগঞ্জ ভূইঘরে অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার
- রাস্তা থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, ঢাকা থেকে যুবক গ্রেফতার
- ৪৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত কাজাখস্তানে অ্যাডফিয়াপ’র
- যুক্তরাষ্ট্র থেকে চিনি আমদানির সিদ্ধান্ত; কেজি প্রায় ৮৩ টাকা
- মানুষ বন্ধক রেখে মিয়ানমার থেকে আমদানি করা হয় ইয়াবা
- ২৩টি পৌরসভায় ব্যয় বাড়ল ১১ কোটি টাকা
- জমি বিরোধের জেরে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
- সার ক্রয়ের অনুমোদন এক হাজার ১০১ কোটি টাকার
- অনির্বাচিত সরকারের কোনো সুযোগ নেই: রাষ্ট্রপতি
