ওয়ার্নারের ‘শততম’মাইলফলকের ম্যাচে জয়-অস্ট্রেলিয়ার

মাঠে নেমেই দারুণ এক মাইলফলক গড়ে ফেললেন ডেভিড ওয়ার্নার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১০০তম টি-টোয়েন্টে খেলতে নামলেন এই ওপেনার। আবার ক্রিকেট ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির প্রতিটিতে শততম ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়লেন। এমন ম্যাচে তার ব্যাটে ভর করেই ক্যারিবীয়দের ১১ রানে হারাল অস্ট্রেলিয়া। সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুরুর দিকে উড়ছিল খুলনা টাইগার্স। টানা ৪ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠেছিল আনামুল হক বিজয়ের নেতৃত্বে দলটি। তবে এরপরই যেন ধস শুরু হয়। সবশেষ ধুঁকতে থাকা সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল খুলনা। আসরের ২৫তম ম্যাচে ৫ উইকেটে জয় পায় সিলেট। টানা ৫ হারের পর সিলেট শেষ ৪ ম্যাচে তৃতীয় জয় তুলে নিল।

আজ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টা ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করা খুলনা নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে। জবাবে ৫ উইকেট হারিয়ে ও ৬ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।

 

এনএএন টিভি