হার দিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ করেছে বাংলাদেশ ‘এ’ দল। শনিবার (১৬ আগস্ট) নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছে নুরুল হাসান সোহানের দল। প্রথমে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত শুরু এনে দিন জিশান আলম। তরুণ এই ওপেনারের ঝড়ো ফিফটিতে নেপালকে ১৮৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রগ করে বাংলাদেশ ‘এ’ দল। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৭১ রান করেন জিশান। তার ব্যাটে বড় সংগ্রহের ভিত পায় লাল-সবুজের প্রতিনিধিরা।
তবে আফিফ হোসেন ছাড়া মিডল অর্ডারের আর কেউ সুবিধা করতে পারেননি। ৪৮ রানে অপরাজিত থাকেন আফিফ। এছাড়া ওপেনার নাইম শেখ করেন ১৮ বলে ২৫ রান। নেপালের পক্ষে ধাকাল নেন ২টি উইকেট।
ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি নাঈম শেখ। ১৮ বলে ২৫ রান করে এই ওপেনার বিদায় নিলে ভাঙে ৬০ রানের উদ্বোধনী জুটি। তবে ফিফটি পেয়েছেন জিশান। সবমিলিয়ে ৪৫ বলে ৭২ রান করেছেন এই তরুণ।
চারে নেমে দারুণ ব্যাটিং করেছেন আফিফ। ২৩ বলে অপরাজিত ৪৮ করেছেন তিনি। আফিফ ছাড়া মিডল অর্ডারের আর কেউই সুবিধা করতে পারেননি। তাতে ভালো শুরু পাওয়ার পরও শেষদিকে প্রত্যাশামতো রান তুলতে পারেনি বাংলাদেশ।
