চলতি এশিয়া কাপে প্রথম বারের মতো অর্ধ শতকের দেখা পেলেন সাকিব আল হাসান।
পাকিস্তানের বিপক্ষে চাপে পড়া ম্যাচে মুশফিকুর রহিমকে সাথে নিয়ে দলের হাল ধরেন সাকিব।
তাদের হাত ধরেই মন্থর গতিতে হলেও ঘুরে দাঁড়ায় টাইগাররা।
সাকিব ৫৩ বলে নিজের অর্ধশত রান পূর্ণ করেছেন।
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরুতেই বড়সর ধাক্কা খায় সাকিব আল হাসানের দল।
ওপেনার মেহেদী হাসান মিরাজ আউট হন দলীয় রানের খাতা খোলার আগেই।
তাও আবার গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন মিরাজ।
তিনে নামা লিটন কুমার দাসও সুবিধা করতে পারেননি।
১৩ বলে ১৬ রানে ইনিংস খেলে সাজঘরে ফেরেন।
এরপর হারিস রউফের শিকার হন আরেক ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।
২৫ বলে ২০ রান করেন নাঈম। আর তৌহিদ হৃদয়ও সুবিধা করতে পারেননি। ৮ বলে করেছেন ২ রান।
তবে চারে নামা সাকিব আল হাসান ছয় নম্বরে ব্যাট করতে আসা অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে সাথে নিয়ে দলের হাল ধরেন।
দুই অভিজ্ঞ ক্যাম্পেইনারের ব্যাটে ভর করেই শতক ছাড়ায় টিম টাইগার্স।
রিপোর্ট লেখা পর্যন্ত ১০৮ বলে ৯৩ রানের জুটি গড়েছেন সাকিব ও মুশফিক।
আরও পড়ুন :
- বগুড়ায় এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
- শরীয়তপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
- দেশের ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
- তাইওয়ানে টাইফুনের আঘাতে বিদ্যুৎহীন ৩০ হাজারেরও বেশি পরিবার
- পর্তুগালে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- নাচোলে ৫ বিঘা জমির ধান নষ্ট করার অভিযোগ
- বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- সুপার ফোরে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের বাংলাদেশ
- লালমনিরহাটে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
- শরীয়তপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
- শেরপুরে ৫৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১
- বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ইউনূসের আশ্রয় নিয়েছে : তথ্যমন্ত্রী
- এশিয়া কাপে আজ বাংলাদেশ বনাম পাকিস্তান
- রাজধানীতে ৯ সেপ্টেম্বর বিএনপির গণমিছিল
- ওবায়দুল কাদেরের মেজো বোন ফেরদৌস আরা মৃত্যু বরণ করলেন

Comments are closed.