৮৩ বলে ৬৭ রানের জুটি গড়েছেন সাকিব ও মুশফিক

সাকিব-মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে টাইগাররা। ৮৩ বলে ৬৭ রানের জুটি গড়েছেন সাকিব ও মুশফিক।

ওয়ানডের হিসেবে ২১ ওভারে একশ’ রানের ঘর ছাড়ানো খুব একটা খারাপ নয়।

হাতে উইকেট থাকলে সেটাকে ভালোই বলা চলে।

তবে বাংলাদেশ ৫০ রানের ঘর পেরোনোর আগেই খুইয়ে বসেছে চার উইকেট।

আর এক ওপেনার আউট হয়েছেন দলীয় রানের খাতা খোলার আগেই।

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরুতেই বড়সর ধাক্কা খায় সাকিব আল হাসানের দল।

ওপেনার মেহেদী হাসান মিরাজ আউট হন দলীয় রানের খাতা খোলার আগেই।

তাও আবার গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন মিরাজ।

তিনে নামা লিটন কুমার দাসও সুবিধা করতে পারেননি। ১৩ বলে ১৬ রানে ইনিংস খেলে সাজঘরে ফেরেন।

এরপর হারিস রউফের শিকার হন আরেক ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।

২৫ বলে ২০ রান করেন নাঈম। আর তৌহিদ হৃদয়ও সুবিধা করতে পারেননি। ৮ বলে করেছেন ২ রান।

তবে চারে নামা সাকিব আল হাসান ছয় নম্বরে ব্যাট করতে আসা অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে সাথে নিয়ে দলের হাল ধরেন।

দুই অভিজ্ঞ ক্যাম্পেইনারের ব্যাটে ভর করেই শতক ছাড়ায় টিম টাইগার্স।

রিপোর্ট লেখা পর্যন্ত ৮৩ বলে ৬৭ রানের জুটি গড়েছেন সাকিব ও মুশফিক।

আরও পড়ুন :

 

এনএএন টিভি