একই মাঠে একদিন আগে পরিত্যক্ত হয়েছিল যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ। ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্কে আজ শনিবার (১৫ জুন) ফের বৃষ্টিতে বাতিল হলো আরেকটি ম্যাচ। ‘এ’-গ্রুপে নিজেদের শেষ ম্যাচে এখানে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-কানাডার। কিন্তু, বৃষ্টির কারণে খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।
লডারহিলে বাংলাদেশ সময় রাত আটটায় টস হওয়ার কথা ছিল। টসের আগেই বৃষ্টি বন্ধ হয়েছে। কিন্তু মাঠ প্রস্তুত করা যায়নি। প্রায় পৌনে দুই ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
ভারত তাদের প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছে। অন্যদিকে সমান ম্যাচে একটি জয় পেয়েছে কানাডা। ম্যাচ পরিত্যক্ত হওয়া ‘এ’ গ্রুপে ভারত শেষ করলো ৭ পয়েন্ট নিয়ে, কানাডার পয়েন্ট ৩।
