শনিবার (১৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় ১ হাজার ৮৩৫টি ও চট্টগ্রামে ৩২৫টিসহ দেশে বর্তমানে মোট দুই হাজার ১৬০টি পোশাক কারখানা চালু রয়েছে।
কারখানাগুলো এরই মধ্যে ঈদুল আজহার বোনাসও পরিশোধ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিএমইএ।
