মুশফিককে ছাপিয়ে বিরাট কোহলির নতুন বিশ্বরেকর্ড

ক্রিকেট দুনিয়ার অসংখ্য রেকর্ড ইতিমধ্যেই নিজের দখলে নিয়েছেন বর্তমান সময়ে ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ক্রিকেটার বিরাট কোহলি।

ব্যাট হাতে এবার তিনি আরও একটি মাইলফলক ছুঁলেন; যেখানে তিনি পেছনে ফেলেছেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমকে।

টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে এক ভেন্যুতে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল মুশফিকের।

তবে চলমান আইপিএলের ৩৬তম ম্যাচে গতকাল (বুধবার) কলকাতার বিপক্ষে অর্ধশতক হাঁকিয়ে এক মাঠে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটা নিজের করে নিয়েছেন কোহলি।

টি-টোয়েন্টিতে ব্যাঙ্গালুরুর ঘরের মাঠে ৩ হাজার ১৫ রান করেছেন বিরাট কোহলি; যা ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে এক ভেন্যুতে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ রান।

উল্লেখ্য, ব্যাঙ্গালুরুর জার্সির পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও এই ভেন্যুতে খেলেছেন কোহলি।

এতদিন মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২ হাজার ৯৮৯ রান করে এই তালিকার শীর্ষে ছিলেন মুশফিকুর রহিম।

একই ভেন্যুতে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকার সেরা পাঁচে আছেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার। ২ হাজার ৮১৩ রান নিয়ে তিনে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আর একই মাঠে ২ হাজার ৭০৬ রান নিয়ে পাঁচ নম্বরে আছেন টাইগারদের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

আরও পড়ুন:

এন এ এন টিভি