পিরোজপুরে নিজ বাসা থেকে অমিত মিথুন সিকদার ওরফে তুন্না সিকদার নামের এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ২২ বছর বয়সী তুন্না পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি স্থানীয় মহিতাজ উদ্দিন শিকদারের ছেলে।
গত বুধবার (২৬ এপ্রিল) দুপুরে পৌরসভার শিকারপুর (সাহেবপাড়া) এলাকার বাড়িতে ঝুলে থাকাবস্থায় স্বজনরাই মরদেহটি নামিয়ে আনে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন পিরোজপুর সদর থানার ওসি আবু জাফর মো. মাসুদুজ্জামান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
দুপুরে তুন্নার বড় ভাই মুন্না সিকদার শহর থেকে বাড়ি এসে তাদের ঘরটি ভেতর থেকে বন্ধ দেখেতে পান।
ডাকাডাকি করলে ভেতর থেকে ভাইয়ের সাড়া না পেয়ে পেছনের দিকে যান। তখন পেছনের কক্ষের জানলায় তাকে ঝুলন্ত অবস্থা দেখতে পান তিনি।
পরে মুন্নার চিৎকারে ছুটে আসেন বাড়ির অন্যরা, দৌড়ে আসেন প্রতিবেশীরাও।
তারা দরজা ভেঙে তুন্নাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক রমজান আলী বলেন, তুন্না সিকদারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন:
- জানাজায় যাওয়ার পথে দুর্ঘটনায় শ্বশুর-জামাইয়ের প্রাণহানি
- বিদ্যুতের দাম আরেক দফা বাড়তে পারে
- ‘আব্বুকে মেরে ফেলছে কাশেম জেহাদী’
- কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত
- সংগীতশিল্পী ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি!
- আগামী মে মাসে সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস
- চট্টগ্রাম-৮ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে
এন এ এন টিভি
