কুমিল্লায় লালমাইয়ে মোটরসাইকেল-সিএনজির সংঘর্ষে জাহিদ হাসান জয় নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
বুধবার রাতে উপজেলার হরিশ্চর-ভুশ্চি সড়কের উৎসব পদুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত জাহিদ (২৩) উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।
তিনি কুমিল্লায় পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক ডিপার্টমেন্টের ৫ম পর্বের ছাত্র এবং বেলঘর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন। জাহিদের মৃত্যুতে তার পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে লালমাই থানার ওসি মো. হানিফ সরকার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহত জাহিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।
সিএনজি চালক পালিয়ে গেলেও সিএনজিটিকে আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। ময়নাতদন্ত শেষে লাশ আমরা তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।
আরও পড়ুন:
- আগামী মে মাসে সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস
- চট্টগ্রাম-৮ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে
- আলোচিত ১০ লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই আসামি রিমান্ডে
- গাজীপুর বিএনপির ৫০ নেতাকর্মীর আগাম জামিন
- বরিশালে নদীতে ডুবে কিশোরের প্রাণহানি
- শেখ হাসিনা-ফুমিও কিশিদার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা শুরু
- সন্ত্রাসীদের গুলিতে নিহত নোমান-রাকিবের জানাযা সম্পন্ন
- প্রেমিকার বাবার ফোনে মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি, অতঃপর
- ৭১-এ পদার্পণ করলো অতিপ্রাচীন বামপন্থী ছাত্র ইউনিয়নের!
- শেখ হাসিনা-ফুমিও কিশিদার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা শুরু
- জুনের মধ্যে আবার বাড়তে পারে বিদ্যুতের দাম
- যে সব যোগ্যতা লাগবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে
- আজ থেকে বন্ধের ঘোষণা কোচিং সেন্টার গুলো
