বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে রায়হান সরদার (১৭) নামে দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) দুপুর পোনে ৩টার সময় সন্ধ্যা নদীর এম এ জলিল সেতুর নিচে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
রায়হান সরদার উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের আজাদ সরদারের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,
দুপুরে রায়হানসহ একই বাড়ির চাচাতো ভাই ও ভাগ্নে সম্পর্কের আরো ১৫ জন একসাথে নদীতে গোসল করতে আসে।
সবাই গোসল করে নদী থেকে পাড়ে উঠে কাপড় চেঞ্জ করছিল।
রায়হানকে না দেখে সবাই মিলে পানিতে নেমে খুঁজে পেয়ে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল হাসান জানান,
“খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
আরও পড়ুন:
- শেখ হাসিনা-ফুমিও কিশিদার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা শুরু
- ব্রি-২৮ ধানে ব্লাস্ট রোগ, দিশেহারা কৃষকরা
- ৭১-এ পদার্পণ করলো অতিপ্রাচীন বামপন্থী ছাত্র ইউনিয়নের!
- ক্যারাম খেলা নিয়ে দ্বন্দে মামাকে হত্যা; দুই ভাগিনা গ্রেফতার
- বাস চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- খালেদা জিয়া চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছিলেন
- গোলাপজল ব্যবহার করেন গরমে চুলের যত্নে
- জাতির পিতার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা
- ক্যারামেল পুডিং গরমের বিকেলে
- পদ্মা সেতুতে ৭৭ হাজার মোটরসাইকেল পারাপার
- নারায়ণগঞ্জে যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন সাবেক স্ত্রী
- শুক্রবার-শনিবার ৭ ঘণ্টা এড়িয়ে চলুন বিমানবন্দর সড়ক
এন এ এন টিভি
