এফ২১এস প্রো উন্মোচন করলো অপো

ব্যাচেলর পয়েন্টের প্রথম মঞ্চ উপস্থাপনার মাধ্যমে নিজেদের নতুন ও ট্রেন্ডি সংস্করণ অপো এফ২১এস প্রো উন্মোচন করেছে অপো।

এ সময় এস#৭৫ এর নান্দনিক নানা রঙের সংমিশ্রণ ও স্টাইল প্যাক ব্যাচেলর পয়েন্টের অভিনেতাদের ফ্যাশনে নতুন মাত্রা যোগ করে। ২৯,৯০০ টাকা বাজারমূল্যের ডিভাইসটির প্রি-অর্ডার গত ৫ অক্টোবর শুরু হয়েছে।

অপো এফ২১এস প্রো ডিভাইসটিতে রয়েছে আকর্ষণীয় সব ফিচার; যেমন: অপো গ্লো প্রযুক্তির নান্দনিক নানা রঙের সংমিশ্রণ এস#৭৫, অ্যান্টি- গ্লেয়ার গ্লাস, মাইক্রোলেন্স ও অপো’র আরজিবিডব্লিউ প্রযুক্তির ৬৪ মেগা পিক্সেলের ক্যামেরা সেট আপ এবং দ্রুত চার্জিং সুবিধা। অপো এফ২১এস প্রোতে রয়েছে মাইক্রোলেন্সসহ ৬৪ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা সেট আপ। ফোনটির রিয়ার ক্যামেরার চারদিকে ব্রিদিং অরবিট লাইট ডিজাইনের বর্ডার কল বা মেসেজ আসলে জ্বলজ্বল করবে।

ফোনটির সামনের ক্যামেরায় রয়েছে অপো এফ২১ প্রো’র শক্তিশালী সনি আইএমএক্স৭০৯ ফ্ল্যাগশিপ সেন্সর; ফলে ডিভাইসের সামনে ৩২ মেগা পিক্সেলের ক্যামেরা দিয়ে আল্ট্রা-সেন্সিং সেলফি তোলা যাবে। ডিভাইসটির শক্তিশালী ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করবে। এতে রয়েছে ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং সুবিধা, যে কারণে দ্রুত চার্জ হবে।