রোল করা ফোন নিয়ে হাজির মোটোরোলা

প্রতিদিন বাজার নতুন নতুন ফোন আনছে বিভিন্ন মোবাইল প্রতিষ্ঠান। তবে এসবের মধ্যে ভাঁজ করা ফোন ছিল একটু ভিন্ন ধরনের। তবে বাজারে এবার ভাঁজ করা ফোনের পর নতুন একটি ডিভাইস নিয়ে হাজির হয়েছে মোটোরোলা কোম্পানি। প্রতিষ্ঠানটি রোল করা যায় এমন ডিভাইস নিয়ে এসছে। ফোনকে যে রোল করা যায় এমন ধারণা গত বছর অপ্পো, টিসিএল এবং এলজি দিয়েছিল। তবে কিছুদিন আগে লেনোভো এমন একটি ল্যাপটপের মডেল প্রদর্শন করেছে।

সূত্রে অনুযায়ী, মটোরোলার ভাঁজযুক্ত ফোনটির উচ্চতা চার ইঞ্চি হবে। তবে ফোনটির বাটনে ক্লিক করলে এর ওএলইডি প্যানেলটি আরও বড় হয়ে যাবে এবং ৬.৫ ইঞ্চি আকার ধারণ করবে। আরেকটি ক্লিক করলে আবারও আগের আকৃতিতে চলে আসবে। যেকোনো আকৃতিতেই থাকা অবস্থাতেই ব্যবহার করা যাবে ফোনটি। আকৃতির সঙ্গে সঙ্গে স্ক্রিনের কনটেন্টগুলোও অনুপাতে ছোট-বড় হয়ে যাবে। মটোরোলা এর আগে রাজার নামে একটি ফোল্ডিং ডিভাইস বাজারে এনেছিল।

ভার্জ জানায়, রোলযোগ্য যে ডিভাইসটি আছে তা ভাঁজযোগ্য ডিভাইসের চেয়ে কিছুটা জটিল। সবাই ফোনটি পছন্দ করবে বলেও জানান তারা। এ ছাড়া রোল করা স্ক্রিন ফোল্ড করা স্ক্রিনের চেয়ে অনেক বেশি এলিগেন্ট। এখানে ভাঁজ বা দাগ পড়ার কোনো সম্ভাবনা নেই।

এর আগে মটোরোলা রাজার নামে যে ফোল্ডিং ডিভাইস বাজারে এনছিল তা শুধু চীনেই পাওয়া যায়। কারণ, ফোনটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে খুব তাড়াতাড়িই হয়তো ফোনটি বাজারে আসবে বলে মন্তব্য করেছে ভার্জ কর্তৃপক্ষ।