বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের প্রচেষ্টায় হকারমুক্ত হলো মদনপুর ফুটওভার ব্রিজ

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের প্রচেষ্টায় এবং নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সহ-সভাপতি ও বন্দর থানা জিয়া মঞ্চের আহবায়ক এস এম আল আমিনের সার্বিক সমন্বয়ে (৭ অক্টোবর) মঙ্গলবার সন্ধ্যায় মদনপুরের ফুটওভার ব্রিজটি হকারমুক্ত করা হয়েছে

জানা গেছে, যানজট নিরসনের জন্য সড়ক ও জনপথ বিভাগের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাস স্ট্যান্ডে ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়। শুরুর দিকে নির্বিঘ্নে চলাচল করা গেলেও বর্তমানে অত্র ফুটওভার ব্রিজ দিয়ে চলাচল কষ্টসাধ্য বিষয় হয়ে দাড়িয়েছে। বিভিন্ন দোকানপাট ও হকারের দখলে চলে যাওয়ায় চলাচল ব্যাহত হবার পাশাপাশি চুরি ছিনতাই প্রবণতা বেড়ে গেছে।

বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পেরে বন্দর থানা জিয়া মঞ্চের আহবায়ক এস এম আল আমিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, হাজী আব্দুল হক সুপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন প্রধান, বিএনপি নেতা মোঃ খোকন, বন্দর উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক গাজী লিটন, ধামগড় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী জসিম সাউদ, মদনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী নূর নবী প্রমুখ উপস্থিত থেকে হকারদেরকে মালামালসহ নামিয়ে দিয়ে ফুটওভার ব্রিজটি হকারমুক্ত করা হয়েছে। এসময় বন্দর থানাধীন ধামগড় ফাড়ির এসআই শরিফুল ইসলাম সহ সঙ্গিয় ফোর্স উপস্থিত ছিলেন।

এনএএন টিভি / মেহেদী হাসান প্রান্ত