অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ছবি ব্যবহার করে ব্যানার ও ফেস্টুন না বানানোর আহ্বান জানিয়েছেন। এছাড়া সমন্বয়ক পরিচয়ে অনৈতিক কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বুধবার (১৪ আগস্ট) আসিফ মাহমুদ তার ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ কথা জানান।
আসিফ মাহমুদ তার ফেসবুকে লেখেন, ‘ইতোমধ্যে আমার ছবি ব্যবহার করে বিভিন্ন জায়গায় ব্যানার এবং ফেস্টুন তৈরি করা হচ্ছে। যেটা আমার জন্য অত্যন্ত বিব্রতকর। আমরা সকলে মিলেমিশে একটি নতুন এবং সত্যিকারের জনগণের স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করছি। যেখানে নেতা নয়, নীতি বড় হবে। তাই, সকলকে আমার ছবি ব্যবহার করে ব্যানার এবং ফেস্টুন তৈরি করা থেকে বিরত থাকার আহ্বান করছি। যেসব ব্যানার করা হয়েছে সেগুলোও নামিয়ে ফেলার অনুরোধ করছি।’
সমন্বয়ক পরিচয়ে কেউ অন্যায় কাজের সঙ্গে লিপ্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ। তিনি লেখেন, ‘ভুয়া সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গা থেকে অনৈতিক কাজের চেষ্টা করারও অভিযোগ এসেছে। যেটা খুবই দুঃখজনক! সুতরাং, সমন্বয়ক পরিচয়ে কেউ যদি কোনোপ্রকার অন্যায় কাজের সাথে লিপ্ত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন : মধ্যরাতে ঢাবিতে গণহত্যার জন্য হাসিনাসহ দায়ীদের বিচারের দাবিতে মিছিল
ছাত্র-জনতার দখলে ধানমন্ডি ৩২ নম্বর
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যা বললেন মোদি
সচিব আবু হেনা কে অন্তর্বর্তীকালীন সরকারের সকল দায়িত্ব থেকে অব্যাহতি করার দাবি
এবার চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মুখ খুললেন আয়ুষ্মান-আলিয়া
