চালসহ ডিম-মুরগির দাম বাড়ল

বন্যায় বানভাসি মানুষের ত্রাণের কারণে চাহিদা বেড়েছে চালের। তাতেই পোয়া বারো মিল মালিক থেকে ব্যবসায়ীদের। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে মোটা চালের দাম বেড়েছে কেজিতে ৩ থেকে ৪ টাকা।

শনিবার (৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে মোটা চালের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫১ টাকা অথচ সাত দিন আগেও বিক্রি হয়েছে ৪৬ টাকা।

দাম বেড়েছে পাইজাম, বিআর-২৮সহ চিকন চালের দাম। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, মিল মালিকদের কারসাজিতে বাজারে তৈরি হয়েছে অস্থিরতা।

এদিতে সপ্তাহের ব্যবধানে আবারও কেজিতো ১০ টাকা বেড়ে ১৭০ টাকায় কেজি ঠেকেছে ব্রয়লারের দাম। চড়া দরে বিক্রি হচ্ছে ডিম। কেজিতে ১০ টাকা বেড়েছে বিভিন্ন সবজির দাম। ক্রেতারা বলছেন, বাজারে চলছে হরিলুট। নিয়ন্ত্রণে প্রয়োজন সমন্বিত পদক্ষেপ।

এনএএন টিভি

Share this news as a Photo Card