তারাগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ

রংপুর হাইওয়ে রিজিয়নের তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সদস্যদের সাথে বিশেষ কল্যাণ সভা ও পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন) হেডকোয়ার্টার, জনাব, ইমতিয়াজ আহমেদ, বিপিএম, পিপিএম।

শনিবার সকালে তারাগঞ্জ হাইওয়ে থানার হল রুমে সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের নিয়ে বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়। তারাগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শনে আসলে শুরুতেই তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) জনাব, ইমতিয়াজ আহমেদ, বিপিএম, পিপিএম কে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র সালাম প্রদান করেন এবং ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন রংপুর হাইওয়ে পুলিশ রিজিওনের এ এসপি সার্কেল জনাব আতাউর রহমান। প্রধান অতিথি হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) জনাব, ইমতিয়াজ আহমেদ, বিপিএম, পিপিএম, তারাগঞ্জ হাইওয়ে থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার, সরকারি মালামাল সহ অফিসার ফোর্স এর আবাসন ব্যবস্থার সার্বিক বিষয় খতিয়ে দেখেন এবং গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। তারাগঞ্জ হাইওয়ে থানার সকল অফিসার ও ফোর্স এর সাথে মতবিনিময় করে অফিসার ফোর্সের সমস্যা গুলো মনযোগ সহকারে শুনে সমাধানের আশ্বাস প্রদান করেন প্রধান অতিথি হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) জনাব, ইমতিয়াজ আহমেদ, বিপিএম, পিপিএম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বলেন, পুলিশের কাজকর্মকে ঈমানী দায়িত্ব মনে করে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে তা প্রতিপালন করতে হবে। প্রধান অতিথি আরো বক্তব্যে বলেন ঈদুল ফিতরের রংপুর-সৈয়দপুর মহাসড়কে এবার যানজট খুবই কম ছিল মানুষজন শান্তিতে তাদের গন্তব্যে পৌঁছে ঈদ করতে পেরেছে । হাইওয়ে পুলিশের কার্যক্রম এ ভাবে চলমান থাকবে । এ সময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ হাইওয়ে থানার সকল পুলিশ সদস্য বৃন্দ।

এনএএন টিভি / সুমন ইসলাম

Share this news as a Photo Card