নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত ১০ লাখ টাকা মুক্তিপণ না মেলায়, এক কলেজ শিক্ষার্থীর চোখ উপড়ে হত্যার চেষ্টা চালিয়েছে অপহরনকারীরা।
শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের মধুখালী এলাকায় এই ঘটনা ঘটে। হতাহতের স্বীকার শিক্ষার্থীর নাম রাকিবুল ইসলাম রেদোয়ান। তিনি স্থানীয় সলিমুদ্দিন চৌধুরী বিশ্বিবদ্যালয় কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী।
আহত কলেজ শিক্ষার্থীর পিতা আক্তার হোসেন জানান, একই এলাকার পুলিশ সোর্স বাদল হোসেন, রিফাত, হোসেন আলী ও মঞ্জুরুল মিলে গত রাতে তার ছেলেকে অর্থ আদায়ের লোভে অপহরন করে। পরে মধুখালী পশ্চিমপাড়া এলাকার দেলোয়ার হোসেন দেলুর পরিত্যক্ত ঘরে আটকে বেধড়ক মারধর করে৷ একপর্যায়ে আক্তার হোসেনকে ফোন করে ১০ লখ টাকা মৃক্তিপণ দাবি করে।
বিষয়টি আক্তার হোসেন দুষ্টুমী মনে করে ফোন কেটে দিলে অপহরনকারী রেদোয়ানের ডান চোখ ছোড়া দিয়ে খুলে নেয়।
এ সময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় অপহরনকারীরা। পরে লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি জানান, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
