চুয়াডাঙ্গায় একসঙ্গে জন্ম নেওয়া চার কন্যা শিশুর ( কোয়ড্রুলেট বেবি ) নাম রাখলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
বুধবার (১০ মে) দুপুরে শহরের একটি বেসরকারি ক্লিনিতে চার শিশুকে দেখতে যান এবং নামকরণ করেন জেলা প্রশাসক।
এর আগে, মঙ্গলবার (৯ মে) সন্ধায় কল্পনা খাতুন (২৮) নামের এক গৃহবধূ শহরের বেসরকারি ক্লিনিক আঁখি তারা জেনারেল হাসপাতালে একসঙ্গে জন্ম দেন চার কন্যা শিশু।
সিজারিয়ান অপরাশন (অস্ত্রপচার) সফল করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আকলিমা খাতুন।
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জুরানপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের কল্পনা-মাহাবুব দম্পতির একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দেওয়ার খবর পেয়ে
বুধবার নবজাতকদের দেখতে ক্লিনিকে যান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
এ সময় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, মিষ্টিমুখ করান, নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
এছাড়া, হাসপাতাল কর্তৃপক্ষকে নবজাতকদের যাবতীয় চিকিৎসা খরচ বিনামূল্যে প্রদান করার জন্য অনুরোধ জানান।
এ সময় ঐ দম্পতির অনুরোধে জেলা প্রশাসক মহোদয় তাদের এই নামকরণ করেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন,
‘একসঙ্গে চার কন্যা শিশুর ( কোয়ড্রুলেট বেবি ) জন্ম নেওয়া খবর পেয়ে আমরা ক্লিনিকে তাদের দেখতে যাই।
তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করানো হয়েছে এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেছি তারা যেন নবজাতকদের যাবতীয় চিকিৎসা খরচ বিনামূল্যে প্রদান করেন।
এ সময় শিশুদের বাবা মায়ের অনুরোধে তাদের যথাক্রমে দোয়েল, কোয়েল,ময়না ও টিয়া নামকরণ করা হয়।
নবজাতক চার শিশুসহ তাদের মা সুস্থ আছেন। আমরা তাদের পাশে আছি। যেকোনো প্রকার সহায়তা লাগলে আমরা প্রদান করব।’
আরও পড়ুন :
- ২০ হাজার টাকা না দেওয়ায় গুলি করে হত্যা
- কক্সবাজারে পুকুরের সিঁড়িতে পড়েছিল নারীর মরদেহ
- রামুতে ভয়াবহ অগ্নিকান্ড, দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি
- মারা গেলেন পাঁচ বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার আন্তনিও
- রূপগঞ্জে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই দলের গোলাগুলি
- কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
- দেশে আরও ২২ জনের করোনা শনাক্ত
- বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে পাকিস্তান!
- গাজীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় কলেজছাত্রীকে হত্যা
- চিকেন বার্গার খেয়ে চরম বিপাকে রাশমিকা!
- বকশিশ নেয়া ও দেওয়া নিষিদ্ধ; হাইকোর্টের বিজ্ঞপ্তি
- রাইস কুকার কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
- কয়েলের আগুনে পুড়ে নিঃস্ব ভ্যান চালকের পরিবার
- ভাতিজার মৃত্যুর খবর শুনে মারা গেলেন চাচাও!
- চট্টগ্রামে লরির কন্টেইনার উল্টে পড়ে ২ যাত্রী নিহত
- ঘূর্ণিঝড় মোচার আশঙ্কায় ফসল তুলতে গিয়ে গলদঘর্ম চাষিরা
- নারায়নগঞ্জে ১৮ মাস পর শিশু বাচ্চার পেট থেকে বের হলো ”মোপ”

Comments are closed.