শেরপুরের নকলা উপজেলার ১নং ডিজিটাল গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া বল্লা বাড়ি মহল্লায় একটি মসজিদ মেরামত ও সংস্কার করে দেওয়ায় খুশি মসজিদ মুসল্লিরা।
১নং গণপদ্দী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ শামসুর রহমান আবুল ২০২৪/২৫ অর্থ বছরের বিশেষ বরাদ্দ টি আর কাবিখা বরাদ্দে বল্লাবাড়ি মসজিদটি নতুন ভাবে সংস্কার ও মেরামত করে দেন। এতে তার ব্যায় হয়েছে ৩ লাখ টাকা । নতুন মসজিদ মেরামত ও মাঠে মাটি বরাটের ফলে এলাকাবাসী চেয়ারম্যানের ভুয়সি প্রশংসা করেছেন।

এনএএন টিভি / ইউসুফ আলী মন্ডল
