নারায়ণগঞ্জের বহুল আলোচিত চাঞ্চল্যকর ৭ খুনের আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের-সিদ্ধিগঞ্জের মৌচাক এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহতের স্বজনেরা সুপ্রিম কোর্টে মামলার বিচার কার্যক্রম শেষ করে দ্রুত মামলা নিষ্পত্তিসহ রায় কার্যকরের করার দাবি জানান।

অন্তর্বর্তী সরকারের কাছে নিহতদের পরিবারগুলোর একটাই দাবি, তারা অন্তত ৭টি পরিবারের কথা চিন্তা করে বিচার কার্যক্রম দ্রুত শেষ করবে। সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম শেষ করে দ্রুত মামলাটির নিষ্পত্তি করবে। পাশাপাশি খুনিদের শাস্তির কার্যকর করে নারায়ণগঞ্জকে কলঙ্কমুক্ত করবে।
