অন্ধকা‌রে দ্রুত গ‌তি‌তে চলা পাওয়ার ট্রিলা‌রের ধাক্কায় বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গার- মে‌হেরপুর সড়কের সড়ক দুর্ঘটনায় ইকতার মন্ডল (৭৫) এক বৃদ্ধ মারা‌গে‌ছে।
র‌বিবার সন্ধায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপ‌জেলার কুলপালা নামক স্থা‌নে এ দুর্ঘটনা ঘ‌টে।
প্রত্যক্ষদ‌র্শিরা জানায়, উপ‌জেলার কুলপালা প‌শ্চিম পাড়ার নিহত ইকতার মন্ডল মাগ‌রি‌বের নামাজ পরে রাস্তা পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থে‌কে মে‌হেরপুর অ‌ভিমু‌খে দ্রুতগ‌তি‌তে যাওয়া হেডলাইট বি‌হীন ভুট্টা বোঝাই পাওয়ার ট্রিলা‌রের ধাক্কায় তি‌নি সড়কে আছ‌ড়ে প‌ড়লে পাওয়ার ট্রিলারের চাকায় তা‌র মাথা পিষ্ট হয়।
নিহত ইকতা‌রের ছোট ভাই মক‌সেদ মন্ডল জানান, সংবাদ পে‌য়ে আমরা দ্রুত স্থানীয় লোকজ‌নের সহ‌যোগীতায় আমার বড় ভাই বৃদ্ধ ইকতার মন্ডল‌কে উদ্ধার ক‌রে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নি‌লে জরুরী বিভা‌গের কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষনা ক‌রেন।
হাসপাতা‌লের জরুরী বিভা‌গে কর্তব্যরত চি‌কিৎসক ডা. আফ‌রিনা ইসলাম জানান, হাসপাতা‌লে নেওয়ার আ‌গেই ইকতার মন্ডল মারাযান।
চুয়াডাঙ্গা সদর থানার এস আই সবুর জানান, ইকতার মন্ড‌লের মর‌দেহ হাসপাতা‌লে রাখা আ‌ছে। আইনগত প্র‌ক্রিয়া শেষ হ‌লে পরিবা‌রের কা‌ছে মর‌দেহ হস্থান্তর করা হ‌বে।
এনএএন টিভি / শামসু‌জ্জোহা পলাশ

Share this news as a Photo Card