বাংলাদেশ শ্রমিকলীগের দরকষাকষি সম্পাদক ও বন্দর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান(৬৫) আর নেই। ইন্নালিল্লাহে—–রাজিউন।
রবিবার ১৪ এপ্রিল ৩টায় সূদূর ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে স্ত্রীসহ ২ ছেলে ১মেয়ে ও বিভিন্ন আত্বীয় স্বজন এবং গুনগ্রাহী রেখে যান। আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান বন্দর ফরাজিকান্দা এলাকার মৃত চান মিয়া প্রধানের ছেলে।

জানাগেছে,বাংলাদেশ শ্রমিকলীগের দরকষাকষি সম্পাদক ও বন্দর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান অনেকদিন ধরে ব্রেইন টিউমারে ভূগছিলেন। গত ১৫দিন পূর্বে তিনি গুরুতর অসুস্থ্য হয়ে ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন। পরে চিকিৎসাধীণ অবস্থায় রবিবার ৩টায় ওই হাসপাতালে মৃত্যুবরন করেন।
মরহুমার মরদেহ আগামীকাল সোমবার দেশে ফিরলে প্রথম জানাজা ঢাকার তিতাস গ্যাস শ্রমিক ইউনিয়ন অফিস প্রাঙ্গনে ও ২য় জানাজা নারায়ণগঞ্জের চাষাড়া ডনচেম্বারে এবং ৩য় জানাজা বন্দরের ফরাজীকান্দা তার নিজ গ্রামে জানাজা সম্পন্ন শেষে ফরাজিকান্দা কবরস্থানে সমাহিত করা হবে বলে বলে জানা গেছে।
আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধানের মৃত্যুতে বন্দর উপজেলা আ’লীগ,কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগ,বন্দর ইউনিয়ন আ’লীগ,ধামগড় ইউনিয়ন আ’লীগ,মুছাপুর ইউনিয়ন আ’লীগ,মদনপুর ইউনিয়ন আ’লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
