ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের টানা পাঁচদিনের ছুটি শেষে আগামীকাল সোমবার (১৫ এপ্রিল) খুলছে অফিস-আদালত-ব্যাংক।
এবার বুধ, বৃহস্পতি ও শুক্রবার (১০, ১১ ও ১২ এপ্রিল) ছিল ঈদুল ফিতরের ছুটি। এরপর শনিবার (১৩ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। পরের দিন রবিবার (১৪ এপ্রিল) নববর্ষের ছুটি। অর্থাৎ ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা।
তবে এবারই প্রথম দীর্ঘ ছয়দিনের ছুটি পেয়েছেন সংবাদমাধ্যমের কর্মীরা। এবার গণমাধ্যমকর্মীরা ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি ভোগ করছেন। সবারই ছুটি শেষ হচ্ছে রবিবার।
এবারের ঈদের ছুটি লম্বা হওয়ায় কর্মজীবী মানুষ বাড়ি যেতে এবং ঢাকায় ফিরতে তেমন ভোগান্তির শিকার হননি।

Comments are closed.