ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খাবারের সাথে ইঁদুর পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে এক হোটেল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে পৌর শহরের সড়ক বাজার এলাকায় অতিথি হোটেলে রান্না করা পঁচা-বাসি মাংস বিক্রি ও
খাবারের সাথে ইঁদুর থাকায় হোটেল মালিক নজরুল ইসলামকে এ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত অভিযানটি পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার চক্রবর্তী।
এসময় থানা পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করে।
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন,
সকালে অফিসে এসে একজন অতিথি হোটেলে পঁচা বাসি মাংস বিক্রির ব্যাপারে অভিযোগ জানায়।
অভিযোগকারী আমাকে মাংসের স্যাম্পল দেখিয়ে যান।
এক পর্যায়ে দেখা যায় মাংসের স্বাদ টক হয়ে গেছে। খাবার থেকে দুর্গন্ধও আসছে।
পরে অনুসন্ধান করে ওই হোটেলে গিয়ে দেখা যায় ফ্রিজে রাখা খাবারের সাথে ইঁদুর এবং পঁচা-বাসি মাংস রয়েছে।
এসব দেখার পর আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হোটেলের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আরও পড়ুন :
- বিএনপির রাজনৈতিক দর্শনে জনগণের ভাগ্যোন্নয়নের কোনো প্রত্যয় নেই: ওবায়দুল কাদের
- দেশ গোল্লায় গেলেও সরকারের কিছু আসে যায় না : জোনায়েদ সাকি
- নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার
- প্রধানমন্ত্রীর প্রাণনাশের উদ্দেশ্যে গাড়িবহরে হামলাকারী গ্রেফতার
- বিএনপির ১১৬ নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের দুই মামলা
- নির্বাচনের তফসিল ঘোষণার এখতিয়ার নির্বাচন কমিশনের: তথ্যমন্ত্রী
- এলাকায় মশার ওষুধ দেন, টাকা আমি দেব: শামীম ওসমান
- বরিশালে ৩০৩৫ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ আটক ৩
- শুরুটা ভালো করেছিলেন দুই ওপেনার, ফিফটিতে ছুটছে টাইগাররা
- আফগানিস্তানের বিপক্ষে নাঈমের পর ফিরলেন হৃদয়ও
- পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে রাষ্ট্রপতির বিদায়ী সাক্ষাৎ
- ঢামেক হাসপাতালে নবজাতক চুরির ঘটনায় গ্রেফতার ৪
