ডেঙ্গুতে আরও ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬০৮

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬০৮ জন ডেঙ্গু রোগী।

রবিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ

মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়,

ঢাকা সিটিতে ৮৯২ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ১ হাজার ৭১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

 সারা দেশে মোট ২ হাজার ৩৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৮৫৯ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে ১ হাজার ৫২০ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়,

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৬ জনের ৮ জন ঢাকা সিটিতে এবং ৮ জন সারা দেশে (ঢাকা সিটি ব্যতিত) মারা যান।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। ঢাকা সিটিতে ৪৬৪ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ১৭০ জন মারা যান।

চলতি বছরের ২ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৩০ হাজার ৩০৩ জন।

এর মধ্যে ঢাকা সিটিতে ৬০ হাজার ৪৮৪ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৬৯ হাজার ৮১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ১ লাখ ২০ হাজার ৮২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৫৬ হাজার ৯২ জন এবং

সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল ৬৪ হাজার ৭১৩ জন ছাড়পত্র পেয়েছেন।

সারা দেশে মোট ৮ হাজার ৮৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন।

ঢাকা সিটিতে ৩ হাজার ৯২৮ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৪ হাজার ৯১৭ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার

শতকরা ৯৩ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার ৭ শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক ৫ শতাংশ।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 

সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।