আগষ্টের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপর মানুষের আস্থা ও বিশ্বাস বেড়েছে- নুরুল ইসলাম বুলবুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বলেছেন, ০৫ আগষ্টের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর  উপর মানুষের আস্থা ও বিশ্বাস বেড়েছে। এতে করে আমাদের উপর জনগনের আস্থা ও ভালোবাসা দেখে বিচলিত হয়ে আমাদের বন্ধু প্রতিম বড় সংগঠনগুলোর মাথা একটু টাল মাতাল হয়ে গেছে।
মঙ্গলবার (০১ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের পাকড়তলা মোড়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ড জামায়াত কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনি সভায় এইসব কথা বলেন তিনি।
জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল আরোও বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে মাইনাস করার কোন চক্রান্ত ও ষড়যন্ত এই দেশের ১৮ কোটি মানুষ মেনে নিবে না। একটি বৃহৎ রাজনৈতিক দল প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করার জন্য ও তাদের ঘাড়ে চড়ে ক্ষমতায় আসার পথ তৈরির জন্য জামায়াত ইসলামীকে মাইনাস করার চক্রান্ত করছে। যা ইতিমধ্যে ছাত্রনেতারা ফাঁস করে দিয়েছেন। আগামী দিনে জনগন সজাগ ও সর্তক আছে, আমরা তা কখনোই বাস্তবায়ন করতে দিবো না।
জামায়াতের এই নেতা চ্যালেঞ্জ ছুঁড়ে আরোও বলেন, শুধু চাঁপাইনবাবগঞ্জে নয় গোটা বাংলাদেশে জামায়াত ইসলামীর নেতারা কোন দুর্নীতি করবে না, কারোও অধিকার নষ্ট করবে না, চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, ছিনতাই করবে না এবং কোন ভাগ বসাবে না ব্যাবসায়; এটা আমরা চিৎকার করে বলতে পারি। কিন্ত আমাদের সেই বড় দলের নেতারা কী চিৎকার করে বলতে পারবেন? অসম্ভব, চিৎকার, স্লোগান, মিছিল দিয়ে হবে না, এটার জন্য প্রয়োজন প্রশিক্ষণ, ট্রেনিং, শিক্ষা ও ইসলামী মূল্যবোধের অনুশাসন। সেই কাজগুলি জামায়াত ইসলামী করে, যা আপনাদের কাছে নাই। আপনাদের পক্ষে জনগনের স্বার্থের জন্য দলীয় স্বার্থ জলাঞ্জী দেওয়া সম্ভব নয়। এটা শুধুমাত্র জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষেই সম্ভব।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতের উপর জুলুম ‍নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি আরোও বলেন, আমরা সবচেয়ে বড় নির্যাতিত দল, আমাদের শীর্ষনেতাসহ পাঁচ শতাধিক নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, ২০ হাজারের অধিক মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মীদের বাড়ি ও ঘর ছাড়া, এবং চাকুরী ও ব্যাবসা ছাড়া করা হয়েছে। বছরের পর বছর তারা বাড়িতে ঘুমাতে পারেনি, খোলা আকাশের নিচে মাঠে ও ঘাটে ঘুমিয়েছে। এছাড়া জামায়াত ইসলামীর প্রতীক ও নিবন্ধন কেঁড়ে নেওয়া হয়েছিল। এমনকি পাঁচ আগষ্টের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং ঘোলা পানিতে মাছ শিকারের আশায় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহর মেহেরবানীতে ফ্যাসিস্ট অপশক্তিকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী, সিনিয়র নায়েবে আমীর ও চাঁপাইনবাগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, সেক্রেটার অধ্যাপক আবু বক্কর, নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তহুরুল ইসলাম সোহেলসহ আরোও অনেকে।
এনএএন টিভি/ মোঃ সিফাত রানা

Share this news as a Photo Card