ঈদগড়-ঈদগাঁও সড়কে নির্মিত গাইড ওয়ালের কাজ বন্ধ

ঈদগড়-ঈদগাঁও সড়কের পানেরছড়া ঢালায় সদ্য নির্মিত গাইড ওয়াল সংস্কার কাজ থমকে যায়। দেখার যেন কেউ নেই ? কবে শেষ হবে গাইট ওয়াল নির্মাণ কাজ, এমনি প্রশ্ন এলাকার নানা শ্রেণী পেশার মানুষের মাঝে।

প্রাপ্ত তথ্যে, বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে উল্লেখিত স্থানের রাস্তার মাটি পার্শ্ববর্তী নদীগর্ভে বিলীন হয়ে সরে গেলে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিষয়টি স্থানীয় জনগন,গণমাধ্যমকর্মীরা জোর অভিযোগসহ বিভিন্ন ক্ষেত্রে প্রচারে কর্তৃপক্ষের নজরে আসে। স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে সংস্কারের কাজ হাতে নেয়। যা ইতিপূর্বে শুরু করে দেয়। তড়িঘড়ি করে কাজ শুরু করলেও রহস্যজনক কারণে কাজটি বন্ধ হয়ে গেছে।

বিশ্বস্ত সূত্র মতে, ৫ কোটি টাকার ব্যয়ে সংস্কার কাজটি শুরু হয়। এলজিইডি অর্থ সহায়তায় বান্দরবানের একটি ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি চালিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। কাজ বন্ধের বিষয়ে অপারেশন হেড কফিল উদ্দিন জানান, সিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন হয়েছে বলে জানায়।

সচেতন ব্যক্তি জাফর আলম জুয়েল জানান, ঈদগাঁও ঈদগাঁও সড়কে নদীর পাশে নবনির্মিত গাইড ওয়ালটি জনগুরুত্বপূর্ণ। এটির কাজ বন্ধ প্রায় ৩/৪ মাস ধরে।

এলাকার সচেতন মহলের মতে, গাইড ওয়ালের পরিপূর্ণ কাজ না হওয়ায় হতাশ হয়ে পড়েন নানা পেশার লোকজন। বিষয়টি সরজমিনে পরিদর্শন পূর্বক ব্যবস্থা নেওয়ার দাবিও জানান।

এনএএন টিভি / আবু হেনা সাগর

Share this news as a Photo Card