ঈদগড়-ঈদগাঁও সড়কে পরিত্যক্ত ব্রীজটি চলাচল উপযোগী করণের দাবী

পাহাড়ি জনপদ ঈদগড়-ঈদগাঁও সড়কের একটি ব্রীজ দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। পরিত্যক্ত অবস্থায় থাকা ব্রীজটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সড়কে চলাচলরত যাত্রীসহ চালকরা। ব্রীজটি চলাচলের উপযোগী করণের দাবি উঠেছে।

সূত্র মতে,গত বছর ২০২৩ সালের শুরুর দিকেই ঈদগড়-ঈদগাঁও সড়কের পশ্চিম পাড়া রেনুরছড়া খালের উপর নির্মিত হলো স্থানীয় সরকার মন্ত্রণালয় অধীনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার এক ব্রীজ। কিন্তু এক বছর পার হলেও এখনো ব্রীজটির সুফল ভোগ করতে পারেননি জনসাধারণ। যাতে সর্বস্তরের জনতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চরম অসন্তোষ প্রকাশ করেন।

স্থানীয় এক জনপ্রতিনিধি জানালেন, ব্রীজটি চলাচলের উপযোগী করতে ইতিপূর্বে কিছু সমস্যা থাকলেও তা নিরসন হয়। কিন্তু বর্তমানে ব্রীজের সামনের একাংশে কিছু বৈদ্যুতিক খুঁটিসহ ছোট খাটো সমস্যা বিদ্যমান থেকে যাওয়ায় চলাচলের উপযোগী হয়নি।

দেখা যায়, বর্তমানে যে ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করছে তা দীর্ঘ বছরের পুরাতন ব্রীজ। এটিই এক পর্যায়ে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া ব্রীজ দিয়ে একের অধিক গাড়ি চলাচলে ক্ষেত্রে অসুবিধাও রয়েছে। সচেতন মহলের মতে, সড়কে যতই দ্রুত সম্ভব নতুন নির্মাণা ধীন ব্রীজটি চলাচলের উপযোগী করণের দাবী সংশ্লিষ্টদের কাছে।

এনএএন টিভি/ এম আবু হেনা সাগর

Share this news as a Photo Card