উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থীর সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

নরসিংদীর কালিপুর যুব সমাজের উদ্যোগে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী, চর এলাকার কৃতি সন্তান আলহাজ ফেরদৌছ কামাল জুয়েল এর সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আজ বিকালে নরসিংদীর কালিপুরে নরসিংদীর কালিপুর যুব সমাজের উদ্যোগে সমাজ সেবক জালাল উদ্দিন এর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আল আমিন চৌধুরীর সঞ্চালনায় আসন্ন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী পাড়াতলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি,পাড়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্বাধীনতা পদক প্রাপ্ত একেএম বজলুর রহমান ও শাহানারা বেগম ফাউন্ডেশনের পরিচালক চর এলাকার কৃতি সন্তান আলহাজ¦ ফেরদৌছ কামাল জুয়েল এর সম্মানে কালিপুর যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা
পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ¦ ফেরদৌছ কামাল জুয়েল।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল মন্নাফ মেম্বার,আওয়ামী লীগ নেতা আবুল কাসেম, আওয়ামী লীগ নেতা মো: জাফর আলী, সমাজ সেবক বাবুল মিয়া, সমাজ সেবক মো: মহর আলী, সমাজ সেবক ধুনু মিয়া,সমাজ সেবক কামাল মিয়া, উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা আমজাদ আলী, জোহর মিয়া মেম্বার, ফায়েজ উদ্দিন মেম্বার, জহিরুল ইসলাম, সমাজ সেবক বিল্লাল হোসেন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা লীগ, তাঁতী লীগ,মহিলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

প্রধান অতিথি বলেন, আমাদের বাতিঘর উন্নয়নের নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধুর কন্যা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করে, দেশ এগিয়ে নেওয়ার জন্য চর এলাকা সহ রায়পুরাতে ব্যাপক উন্নয়নর মুলক কর্মকান্ডের
মাধ্যমে বিপ্লব ঘটাতে হবে। ত্যাগী পরিক্ষিত অবহেলীত নেতাকর্মী সহ রায়পুরাবাসী সাথে
নিয়ে ঐক্যবন্ধভাবে দুর্নীতিবাজ সহ সকল অপশক্তির বিরোদ্ধে দূর্বার প্রতিরোধ গড়ে তুলতে
হবে।

বঙ্গবন্ধুর কন্যা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে একটি চক্র
আওয়ামী লীগের ক্ষমতা দাপট দেখিয়ে বার বার ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন যাবৎ আমাদের দলীয় পরিক্ষিত ত্যাগী নেতাকর্মীদের উপর বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করা হচ্ছে। আওয়ামী লীগ এর পরিক্ষিত ত্যাগী নেতা কর্মীরা দলীয় সুযোগ সুবিধা থেকে বার বার বঞ্চিত করছেন ক্ষমতা লোভী একটি চক্র ।

নেত্রীর নির্দেশে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে অন্যায়ের বিরোদ্ধে সকলে মিলে আরো সুচ্ছার হতে হবে। নির্বাচন আসলে রায়পুরাবাসীকে বার বার ধোকা দিয়ে ভোট নিয়ে ক্ষমতায় বসে তাদের ফায়দা হাসিল করার জন্য এলাকাতে সন্ত্রাস নৈরাজ্য করে তছনছ করা হচ্ছে। ক্ষমতা লোভীরা চর এলাকার মানুষের কোন সময় ভাল চাই না এবং চরের কোন যোগ্য মেধাবী নেতৃবৃন্দরা সম্মানের আশিনে বসা সহ্য করতে পারছে না।

চরের যোগ্য মেধাবীরা কোন পদপদবীতে অথবা জনপ্রতিনিধি হিসেবে ভাল দায়িত্বে না আসতে পারে সে জন্য বিভ্রান্তি সৃষ্টি করার জন্য পায়তারা করা হচ্ছে। একটি চক্র বিগত দিনে দলীয় পদ-পদবী, মনোনয়ন বানিজ্য, দলীয় ক্ষমতা অপব্যবহার, চর এলাকা সহ
রায়পুরাতে দুই গ্রুপের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা লাগিয়ে বাড়ী-ঘর ভাংচুর,অগ্নিসংযোগ,চাঁদাবাজী,
খুনিখারাপি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে মানুষকে জিম্মি করে ফায়দা হাসিল
করে অবৈধ টাকার পাহাড় গড়ে তুলেছেন। চর এলাকা সহ রায়পুরাবাসী একটি অপশক্তির কাছে র্দীঘদিন যাবৎ জিম্মি এ জিম্মি দশা থেকে মুক্তি পেতে গনজোয়ার সৃষ্টি করতে হবে। এ বার রায়পুরাবাসী অন্যায়কারী সুবিধাবাদীদের বিরোদ্ধে এ নির্বাচনে ব্যালটের মাধ্যমে সকল
অনিয়ম দূর্নীতির বিরোদ্ধে সঠিক জবাব দেওয়ার জন্য ঐক্যবন্ধ হয়েছেন। কোন হুমকি দামকিতে কাজে আসবেনা রায়পুরাবাসী আর ছাড়দিবে না। সকল অপকর্মের বিরোদ্ধে রায়পুরাবাসী প্রতিহত করবেন।

তিনি আরো বলেন, আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে,
যারা ত্যাগী নেতাকর্মীর বাদ হাইব্রিড প্রার্থীকে সমর্থন দিলে তাদেরকে আর রায়পুরাবাসী সারা দিবে না, তাদেরকে কোন রকম সহ্য করা হবে না। এ নির্বাচনে কোন ধরনের
ষড়যন্ত্র করা হলে চর এলাকা সহ রায়পুরাবাসী ভোটের মাধ্যমে উচিৎ শিক্ষা দেওয়া হবে।

এ নির্বাচনে ভোট ছিনতায় সহ কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করা হলে তাদেরকে রায়পুরাবাসী ঐক্যবন্ধভাবে প্রতিহত করবেন। তাদের বিরোদ্ধে সঠিক জবাব দেওয়ার জন্য রায়পুরা বাসী সব সময় প্রস্তুত রয়েছে।

এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা