চুয়াডাঙ্গায় সড়কের ধার হতে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর-কালীগঞ্জ সড়কের তেঁতুলিয়া নামকস্থানে রাস্তার ধার হতে অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার দিনগত রাত আনুমানিক আড়াইটার দিকে পথচারীরা ওই বৃদ্ধকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানা পুলিশ অজ্ঞাতনামা ওই বৃদ্ধর পরিচয় সনাক্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছবি প্রকাশ করেছে।

জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান জানান, অজ্ঞাতনামা ওই বৃদ্ধর মুখ দিয়ে লাল জাতীয় পদার্থ বের হওয়ায় মৃত্যুর প্রকৃতকারণ উদঘাটনে লাশের ময়না তদন্তের জন্য রোববার চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো জানান, লাশের পরিচয় সনাক্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছবি প্রকাশসহ বিভিন্ন থানায় বৃদ্ধর ছবি পাঠানো হয়েছে।

এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ