চুয়াডাঙ্গায় সেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলেন জামায়াত নেতাকর্মীরা

চুয়াডাঙ্গায় জীবননগরে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে এক কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। এক কিলোমিটার রাস্তাটি সংস্কারের অভাবে তিন গ্রামের প্রায় ৬ হাজার মানুষের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হতো।

শুক্রবার (২৭সেপ্টম্বর) সকাল ১০ টার সময় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ২নং ওয়ার্ডে জামায়াতের নেতাকর্মীরা গ্রামবাসীর সহযোগিতায় সবাই মিলে ওই রাস্তাটির সংস্কার করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলাম সীমান্ত ইউনিয়ন শাখার আমির মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক জানান, সীমান্ত ইউনিয়ন ২নং ওয়ার্ডের গোয়ালাপাড়া প্রাইমারি স্কুলের পাশ হতে এক কিলোমিটার রাস্তা বছরের পর বছর সংস্কারের অভাবে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে।যার কারণে তিন গ্রামের মানুষসহ দুইটা প্রাইমারি স্কুল, তিনটা মাদ্রাসা, একটি বিনোদন কেন্দ্রে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে।কিন্তু সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অনুপযোগী হাওয়াই প্রায় ৬ হাজার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিষয়টি জামায়াত ইসলামের নেতাকর্মীদের নজরে এলে তাঁরা বারবার কর্তৃপক্ষকে বলার পরেও রাস্তাটি সংস্কার হয় না। ফলে সবাই মিলে ইট-বালু দিয়ে শুক্রবার রাস্তাটি সংস্কার করে মানুষের জন্য চলাচলের উপযোগী করে তোলেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলাম সীমান্ত ইউনিয়ন শাখার আমির মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারী আলা উদ্দীন, সহসেক্রেটারী মোঃ জালাল উদ্দীন, সহসেক্রেটারী মোঃ জহুর আলম, আরো উপস্তিত ছিলেন সীমান্ত ইউনিয়নের ২নং ওয়ার্ড নেতৃবৃন্দ।

এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ